অ্যান্ড্রয়েড ১১ বাবলস পাচ্ছে গুগল মেসেজ

১৪ জুন, ২০২০ ০২:৩৯  
সম্প্রতি অ্যান্ড্রয়েড ১১ বেটা উন্মোচন করেছে গুগল। এতে থাকছে নতুন বাবলস এপিআই সুবিধা। আগামী মাসেই অ্যান্ড্রয়েড মেসেজ এই নতুন ফিচারটি পাবে। খবর জিএসএম এরিনা। যারা ইতিমধ্যেই প্লে স্টোরে অ্যান্ড্রয়েড মেসেজ বেটা অ্যাপের অ্যাক্সেস পেয়েছেন তারা আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে বাবলস সুবিধাটি পাবেন। অবশ্যই ঐসব ব্যবহারকারীদের ফোনে অ্যান্ড্রয়েড ১১ বেটা সংস্করণ থাকতে হবে। অ্যান্ড্রয়েড ১১ থার্ড পার্টি অ্যাপকে বাবলস ব্যবহার করতে দেবে। নতুন এপিআইটি তাৎক্ষণিকভাবে যেকোনো অ্যাপকে মিনিমাইজ করার সুযোগ দেবে। যা ভাসমান সার্কেল হিসেবে দেখাবে। যারা ফেসবুক মেসেঞ্জারের চ্যাট হেডস দেখেছেন, ঠিক তেমনই দেখাবে ঐসব মিনিমাইজড অ্যাপস। নতুন নোটিফিকেশন এলে চলমান অ্যাপের উপরেই ভেসে উঠবে বাবলড অ্যাপটি। ফলে সহজেই সেই অ্যাপটিতে অ্যাক্সেস করার সুযোগ পাবেন তারা। ফলে শিগগিরই চ্যাট হেডের মতো দেখা যাবে অ্যান্ড্রয়েড মেসেজ। ডিবিটেক/বিএমটি